বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ মার্চ ২০২৩, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় সুজন’র মানববন্ধন: নির্বাচন ব্যবস্থার উপর মানুষ আস্থা ও বিশ্বাস হারিয়েছে

আলী আজীম, মোংলা (বাগেরহাট): ‘অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতা চাই। নির্বাচন ব্যবস্থার উপর মানুষ আস্থা ও বিশ্বাস হারিয়েছে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে নাগরিকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। তারজন্য চাই অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ তথা অর্থবহ নির্বাচন।’

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে মোংলার রিমঝিম চত্বরে সুশাসনের জন্য নাগরিক-সুজন, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর ও ব্রেভ ইয়ুথ গ্রুপ আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

সুশাসনের জন্য নাগরিক-সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক-সুজন মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, সুজন নেতা নাজমুল হক, কমলা সরকার, প্রসেনজিৎ মন্ডল, নয়ন মন্ডল, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর শেখ রাসেল, হাছিব সরদার, ব্রেভ ইয়ুথ গ্রুপ’র সুষ্মিতা মন্ডল, সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, বাংলাদেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবেও আমরা অঙ্গীকারবদ্ধ। কারণ আমরা সার্বজনীন মানবাধিকার সনদ এ স্বাক্ষরদাতা দেশ। আন্তর্জাতিক অঙ্গণে নিজেদের জন্য একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হলে এসব আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনে চলতে হবে। বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দলসমূহের দায়িত্বশীল আচরণের দাবি জানান। বক্তারা আরো বলেন সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ। তাই গণতন্ত্রকে সমুন্নত রাখতে সবাইকে যুথবদ্ধভাবে সমস্বরে আওয়াজ তুলতে হবে। মানববন্ধনের আগে সকাল ১০টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে মোংলাস্থ সুজনের অস্থায়ী কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সিস সুদান হালদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!