বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ জুন ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা সিটিতে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

ডেস্ক রিপোর্ট: বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা এবং দুই মেয়র প্রার্থীর অভিযোগের মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

সোমবার (১২ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ।
৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে এক হাজার ৭৩২টি ভোটকক্ষে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা নগর।

এবারই প্রথম সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে তা গণনা শুরু হয়েছে।

ফল ঘোষণা করা হবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে। ভোট গণনা শেষে জানা যাবে, কে হচ্ছেন খুলনা সিটির পরবর্তী নগরপিতা, আর কে হচ্ছেন কোন ওয়ার্ডের কাউন্সিলর।

নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহনের বাইরে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভোটের সময় নগরের চিত্র বদলে যায়। চিরচেনা যানজট, মানুষের ভিড় ছিল না। রাস্তা ছিল পুরো ফাঁকা। যানবাহন সংকটে ভোটাররা পথে পথে ভোগান্তি নিয়ে ভোট দিতে যান।

ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট দুই হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কেসিসি নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯।

খুলনায় মেয়র পদে পাঁচজন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরইমধ্যে নগরের ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০