বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) সাতক্ষীরা জেলা শিল্পকলা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় ভূমি প্রশাসনের ৩২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সকালে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।

এসময় ভূমিসচিব বলেন, সারাদেশের মধ্যে সাতক্ষীরা জেলাকে ২৭তম জেলা হিসাবে বেছে নেয়া হয়েছে। এই জেলায় অফিসে উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নামখারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবা মোবাইল অপশনের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এর মধ্যদিয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পাবেন সেবা প্রত্যাশীরা।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরিফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির পিএএ প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে চলতি বছরের মধ্যে সাতক্ষীরা জেলায় শতভাগ ক্যাশলেস ভূমি অফিস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

কর্মশালায় জানানো হয়, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ভূমি সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে ডিজিটাল ভূমিসেবা অন্যতম। অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি যার মাধ্যমে ভূমিসেবা পৌঁছে যাচ্ছে সাধারণ জনগণের দোরগোড়ায়।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি-উপসহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

২

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

৩

কক্সবাজারে টুপটুপ রিসোর্ট থেকে একে একে বের হলো ১০ মরদেহ

৪

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৬

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

৭

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

৮

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৯

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

১০

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

১১

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১২

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

১৩

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৪

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

১৫

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১৬

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১৭

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১৮

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৯

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

২০