বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যা: রোববার ৯ জনের রিমান্ড শুনানি

ডেস্ক রিপোর্ট: জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় নয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শনিবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় বলে জানান আদালত পরিদর্শক মো. মফিজ উদ্দিন।

পরে বিচারক তানভীর আহমেদ রিমান্ডের শুনানির জন্য রোববার দিন রাখেন আর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পরিদর্শক।

আসামিরা হলেন- বকশীগঞ্জের উত্তর বাজারের মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়ার মো. মিলন (২৫), নামাপাড়ার মো. তোফাজ্জল (৪০), একই এলাকার মো. আইনাল হক (৫৫), মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চরের মো. ফজলু মিয়া (৩৫), একই এলাকার মো. শহীদ (৪০), মোল্লাপাড়ার মসজিদ পাড়ার মো. মকবুল (৩৫), সরদার পাড়ার মেরুরচরের মো. ওহিদুজ্জামান (৩০)।

গত বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম।

পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাদিমের পরিবারের অভিযোগ, প্রকাশিত সংবাদের জের ধরে নাদিমকে পেটানো হয়েছিল, সেখানে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নিজেও উপস্থিত ছিলেন।

ঘটনার পর ইউপি চেয়ারম্যান বাবু পালিয়ে ছিলেন। পরে শনিবার তাকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!