বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৮ জানুয়ারি ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিপাহ ভাইরাসে মানিকগঞ্জের আরও এক যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে মো. বাবুল হোসেন (৩৫) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. বাবুল হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা এলাকার সাবেক ইউপি সদস্য মাঈন উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ঘোস্তা বাজারে কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিদুর রহমান জানান, প্রায় ১৫ দিন আগে খেজুরের কাঁচা রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন বাবুল হোসেন। পরে স্থানীয়দের পরামর্শে বাবুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর স্বজনরা বাবুল হোসেনকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষার তার শরীরে নিপাহ ভাইরাস ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বাবুল হোসেন মারা যান।

মানিকগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, ঢাকার পপুলার হাসপাতালে পরীক্ষার পর তার নিপাহ ভাইরাসের বিষয়টি ধরা পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ মুহূর্তে মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।

পুটাইল ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য রুবিয়া পারভীন জানান, দুই সপ্তাহে নিপাহ ভাইরাসে দুজনের মৃত্যু হলো।

এর আগে ১৬ জানুয়ারি খেজুর রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. লুৎফর রহমানের (২৭) মৃত্যু হয়।

বিজ্ঞাপন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০