বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমিকা নিহার জন্য স্মৃতিস্তম্ভ বানাবেন ফারহান!

বিনোদন ডেস্ক: প্রেমিকার জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর বিষয়ে একেবারে উদাসীন। এমনই এক বাউণ্ডুলে প্রেমিকের গল্প নিয়ে ঈদে হাজির হচ্ছেন অভিনেতা মুশফিক আর ফারহান।

এতে তার নায়িকা হিসেবে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক ‘সুইট প্রবলেম’ নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সাজ্জাদ স্বপন।

নির্মাতা হিমি জানান, এটি পুরোটাই রোমান্টিক ঘরানার একটি গল্প। যেখানে প্রেমিকের পাগলামি আর প্রেমিকার সিরিয়াসনেস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।

নাটকের গল্পে ফারহান অভিনয় করেছেন বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান জারিফের চরিত্রে। অন্যদিকে, যৌথ পরিবারের আদরের মেয়ে মাইশা চরিত্রে দেখা যাবে নিহাকে।

গল্পের রেশটি এমন, রাস্তার যে স্থানে মাইশা হাগ করেছিলো, সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানানোর উদ্যোগ নেয় জারিফ। অথচ বেকার জারিফ চলাফেরা করেন বাবা এটিএম কার্ড থেকে চুরি করে টাকা তুলে! জারিফের এমন বেকারত্ব আর পাগলামি রোধ করার চেষ্টা করে মাইশা। চলতে থাকে জটিল ও মিষ্টি প্রেমের গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘সুইট প্রবলেম’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০