বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে নারীসহ ৬ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে গুলি করে ছয়জনকে হত্যা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারীও আছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মনটেরি শহরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ওই শহরটি মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে। মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খবর এএফপির।

রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, একটি আবাসিক এলাকা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশিরভাগেরই হাত পেছন দিকে বাধা ছিল।

স্থানীয় বাসিন্দারা মধ্যরাতে গোলাগুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে খবর দেয়। যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে মাত্র ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে মনটেরি শহরটি অবস্থিত। এটি একটি বাণিজ্যিক শহর। ওই শহরে বিদেশি বিনোয়েগের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

শহরটির বাইরে গাড়ির একটি বড় কারখানা তৈরির পরিকল্পনা করছে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় কোম্পানি টেসলা।

২০০৬ সালে মেক্সিকোতে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক অভিযান শুরুর পর সাড়ে তিন লাখের বেশি খুনের ঘটনা রেকর্ড রয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংগঠিত অপরাধের কারণে ঘটেছে।

এদিকে গত সোমবার সহিংসতায় বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের নিরাপত্তা মন্ত্রী হেক্টর জোয়েল ভিলেগাস বন্দুক হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার তাকে আগের মতোই দায়িত্ব পালন করতে দেখা গেছে। যদিও এ সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!