বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গরমেও কেন ঠান্ডা-জ্বর হয়

ডেস্ক রিপোর্ট: গ্রীষ্ম শেষে বর্ষা শুরু হয়ে গেছে। মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে। তারপরও গরমের তীব্রতা কিন্তু কমছে না। অতিরিক্ত গরমে নানাবিধ অসুখ-বিসুখও দেখা দিচ্ছে। ঘরে ঘরে ঠান্ডা, কাশি, জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। কিন্তু গরমেও কেন ঠান্ডা লাগে?

গরমে ঘাম থেকে লাগতে পারে ঠান্ডা। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে শরীরের ঘাম দেরিতে শুকায়। ঘামে ভেজা কাপড় শরীরে বেশ সময় ধরে থাকলে সেখান থেকেও ঠান্ডা বসে যায়।

গরমের সময় অতিরিক্ত ঠান্ডা পানি পান করা হয়। ঠান্ডা পানি পান করার কারণেও এমনটা হতে পারে। আবার ঘরের ভেতর অথবা কর্মস্থলে শীততাপনিয়ন্ত্রিত পরিবেশ আর বাইরে গরম ও আর্দ্রতা, তাপমাত্রার এই তারতম্যে ঠান্ডা বসে যায়। রাতে দীর্ঘক্ষণ ফ্যান বা এসি চালিয়ে রাখলে অনেকেরই ঠান্ডা লেগে যায়।

গরমের সময় ভাইরাস সংক্রমণও বেড়ে যায়। যে কারণে সাইনোসাইটিস, নাক ও গলায় প্রদাহের প্রকোপ দেখা দেয়।

স্বাস্থ্য পরামর্শ

১. নাক দিয়ে বাষ্প নেওয়া: নাক বন্ধ হলে গামলা অথবা মগে গরম পানি নিয়ে মাথা তোয়ালে দিয়ে ঢেকে সেই গরম ভাপ নিন দিনে দুই থেকে তিনবার। মেন্থল বিহার করতে পারেন, কিন্তু দিনে একবারের বেশি মেন্থল ব্যবহার না করাই ভালো। গরম পানি নিয়ে শাওয়ার নিলেও নাক বন্ধের ভাব কমে যায়।

২. পানীয়: প্রচুর পানি খান। ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাওয়া পানির ঘাটতি পূরণে দিনে আড়াই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন। ঠান্ডা লাগলে আদা দেওয়া লেবু–চা পান করতে পারেন। এ ছাড়া হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন।

৩. খাদ্যতালিকা: ভিটামিন সি–সমৃদ্ধ ফল, যেমন লেবু, কমলা, আমলকী, আমড়া প্রতিদিন খেতে পারেন। এতে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়। সর্দি–কাশিতে চিকেন স্যুপ খেলে ভালো হবে। এটি শরীরে পুষ্টি জোগাতে সাহায্য করবে। শর্ষে, রসুন, গোলমরিচ ইত্যাদি মসলাযুক্ত খাবার রাখতে পারেন খাদ্যতালিকায়।

৪.অ্যান্টিবায়োটিক: বেশির ভাগ সময় ঠান্ডা, কাশির এসব সমস্যা অ্যালার্জি বা ভাইরাসজনিত, যেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন, প্যারাসিটামলজাতীয় ওষুধই যথেষ্ট। তবে জ্বর ১০৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে বা ১০ দিনের মধ্যে ভালো না হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

৫. বিশ্রাম: ঠান্ডা, কাশি, জ্বর হলে শরীরকে বিশ্রাম দিতে হবে। তাড়াতাড়ি সুস্থতার জন্য ভাইরাস সংক্রমিত রোগে বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০