বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ ডিসেম্বর ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেল না দেওয়ায় টিসিবির পণ্য ক্রয়ে কার্ডধারীদের অনাগ্রহ

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: চলতি মাসে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে তেল না দেওয়ায় টিসিবির পণ্য ক্রয়ে বেশ অনাগ্রহ দেখা গেছে কার্ডধারীদের মাঝে। তারা বলছেন, টিসিবির যেসব পণ্য দেওয়া হয়, তার মধ্যে তেল অন্যতম। কিন্তু এ মাসে শুধু চাল ও ডাল দেওয়া হচ্ছে।

টিসিবি’র পণ্য সরবরাহকারী ৮জন ডিলার জানান, এ মাসে তাদের ভোজ্যতেল সরবরাহ করা হয়নি। অন্যান্য মাসে টিসিবি কার্ডধারীদের ৫ কেজি চাল, ২ লিটার ভোজ্যতেল ও ২ কেজি মসুর ডাল ৪৭০ টাকায় দেওয়া হতো। কিন্তু চলতি মাসে ২৭০ টাকার বিনিময়ে শুধু ৫ কেজি চাল ও ২ কেজি ডাল দেয়া হচ্ছে। এটাই সরকারের নির্দেশনা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শ্যামনগর পৌরসভার টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রে গেলে ভোজ্যতেল না পেয়ে নিম্ন আয়ের মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

শ্যামনগর পৌরসভার টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রের সামনে কথা হয় চন্ডিপুর গ্রামের জামিলা বেগমের সাথে। তিনি বলেন, টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে সয়াবিন তেল ক্রয় করতে পারলে টাকা একটু কম লাগে। কিন্তু এবার তেল না পেয়ে বাজার থেকে দোকানে দুই লিটার সয়াবিন তেল কিনতে প্রায় ১৫০-১৮০ টাকা বেশি লাগবে। বর্তমানে এমনিতেই জিনিসপত্রের দাম অনেক বেশি।

টিসিবি পণ্য সরবরাহকারী মেসার্স আল মক্কা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী এস.এম ফিরোজ হোসেন বলেন, টিসিবি ক্যাম্প অফিসে তেলের সংকট থাকায় চলতি মাসে ডিলারদের সয়াবিন তেল দেয়নি। এজন্য টিসিবি কার্ডধারীদের তেল দিতে পারছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!