
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে শহরের লেকভিউয়ের যমুনা হলে সংগঠনের সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওহাব আজাদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, ড. মুফতি আখতারুজ্জামান, মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি শেখ মুশফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, উপদেষ্টা তৃপ্তি মোহন মল্লিক, উপদেষ্টা মাওলানা আনোয়ারুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ২১ জন ও উপদেষ্টামণ্ডলীর ৮জন সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।
মন্তব্য করুন