বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ আগস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

হাবিবুর রহমান সোহাগ : বর্ণিল আয়োজনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১৪৩৩।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে সাতক্ষীরা শহরতলীর ঋশিল্পী প্রাঙ্গণে প্রথমে শোভাযাত্রা ও পরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের কর্মসূচি শুরু হয়। এরপর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য, বিশিষ্ট রবীন্দ্রানুরাগী ও অন্যতম সংগঠক আবুল ফারাহ পলাশ।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

‘আমি ভয় করব না -ভয় করব না’ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনে সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে সংগঠনের খুলনা অঞ্চলের অন্যতম সংগঠক শরীফুল্লাহ কায়সার সুমনকে সর্বসম্মতিক্রমে সভাপতি ও নয়ন ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।

২১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি যথাক্রমে গুলশান আরা, শেখ মোশফিকুর রহমান মিল্টন ও রিক্তা মন্ডল, সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন প্রতাপ কুমার সরদার, তুষার মিত্র, মিঠুন দেবনাথ ও তনয়া মেধা শায়নী এবং কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না।

সম্মেলনের শুরুতে মহান মুক্তিযুদ্ধসহ সংস্কৃতি ও সমাজসেবায় অবদান রাখা প্রয়াত কৃতি মানুষদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন সাংবাদিক আমিনা বিলকিস ময়না।

সম্মেলনে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোশারফ হোসেন মশু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, কিংবদন্তী সাংবাদিক সুভাষ চৌধুরী, জেলা নাগরিক কমিটির সভাপতি প্রয়াত আনিসুর রহিম, অ্যাডভোকেট অরুণ ব্যানার্জী, অ্যাডভোকেট ছবি, সনাক ও ম্যাপের সভাপতি ড. দিলারা বেগমসহ অন্যান্য প্রয়াত গুণী ব্যক্তিত্বদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনের মূল কক্ষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এতে তৃষ্ণা মণ্ডল, পায়েল ঘোষ, প্রাঞ্জল সরকার, আগমনী বর্মন, মনিষা মণ্ডল এবং তৌফিক আহাম্মেদের আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে কেশবপুর ও পাটকেলঘাটা শাখার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় প্রতিনিধিগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সম্মেলনের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় প্রতিনিধি।

সম্মেলনের সমাপনী পর্বে আবুল ফারাহ পলাশ বলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেবল গান শেখার বা গাওয়ার কোনো মঞ্চ নয়; এটি অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল সমাজ গড়ার এক নীরব সংগ্রাম। প্রান্তিক পর্যায় থেকে নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের অন্তরে রবীন্দ্র-সুকান্তের চেতনাকে প্রজ্জ্বলিত রাখাই আমাদের মূল লক্ষ্য।

সাতক্ষীরা শাখার এই প্রাণবন্ত আয়োজন প্রমাণ করে, শিকড়ের টানে আমরা কতটা ঐক্যবদ্ধ। আপনারা যারা দিনের পর দিন শ্রম দিয়ে, সাধনা দিয়ে এই সংগঠনকে টিকিয়ে রেখেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আসুন, সুরের আলোয় দূর করি সকল সংকীর্ণতা ও অশুভকে। গান হোক আমাদের প্রতিরোধের ভাষা, আর সংস্কৃতি হোক আমাদের আত্মপরিচয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু আফফান রোজ বাবু, জুনায়েদ আকবর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!