
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল সি.আর দত্ত (বীর উত্তম) এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী এবং মানবাধিকারকর্মী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য রঞ্জন কর্মকারের আকস্মিক মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা ইউনিটের কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি বিশ^জিৎ সাধু।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, প্রেসিডিয়াম সদস্য সুধাংশু শেখর সরকার, খ্রিস্টান অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি স্বপন বৈরাগী, সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, জেলার সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাশ সোনা, যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত কুমার ঘোষ, ছাত্রঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ^াস, প্রদ্যুত ঘোষ, রায় দুলাল চন্দ্র, প্রবীর পোদ্দার প্রমুখ।
সভায় মেজর জেনারেল সিআর দত্ত (বীর উত্তম), রঞ্জন কর্মকার এবং নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া প্রেসিডিয়াম সদস্য নিমচন্দ্র ভৌমিকের রোগমুক্তি কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন