বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ আগস্ট ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

ডেস্ক রিপোর্ট: ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সেপ্টেম্বরের নির্ধারিত সফর পিছিয়ে এবার আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সীমিত ওভারের সিরিজটি জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
সেপ্টেম্বরে সিরিজ আয়োজন নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল।

এর মধ্যে ভারত সরকারের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা চলমান রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য নতুন একটি সময় খুঁজছে।
বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে বলেছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।
ভারতের এই সফর মূলত হওয়ার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবিও জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

তবে সেপ্টেম্বরের সূচি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করেছিল। একই সময়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান সিরিজ।

এদিকে বাংলাদেশে ভারত সফর নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে, ‘আমি আগেও বলেছি, আমার সীমাবদ্ধতা রয়েছে। বোর্ড সভাপতি হিসেবে যতটা যাওয়ার, আমি ততটা গিয়েছি। আমি সীমা অতিক্রম করতে চাই না। বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ আছে।’

ভারতীয় বোর্ড ও সরকারের আলোচনার পাশাপাশি নতুন সময়ের জন্য বিসিবির আগ্রহ—সব মিলিয়ে এখন সেপ্টেম্বরে সিরিজ হওয়ার সম্ভাবনা কমে এসেছে। শেষ পর্যন্ত জানুয়ারিতে সিরিজটি মাঠে গড়ায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১০

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১১

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১২

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৩

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৪

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৫

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৬

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৭

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

১৮

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

১৯

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

২০
error: Content is protected !!