

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে পাচঁভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক অস্ত্র এবং ম্যাগজিন শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন