বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৩, ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৩ শতাধিক পাকিস্তানির প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস উপকূলে সম্প্রতি অতিরিক্ত যাত্রী নিয়ে মাছ ধরার একটি নৌকা ডুবে তিন শতাধিক পাকিস্তানি নাগরিকের প্রাণহানি ঘটেছে। খবর সিএনএন।

পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সাঞ্জরানি রোববার এক বিবৃতিতে এই প্রাণহানির সংখ্যা প্রকাশ করেন। প্রাণ হারানো নাগরিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

সাদিক সাঞ্জরানি বলেন, আমাদের জন্য আমাদের দোয়া রয়েছে। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। অবৈধ মানবপাচারের মতো ঘৃণ্য কাজের নিন্দা জানান তিনি।

গ্রিক কর্তৃপক্ষ অবশ্য প্রাণহানির শিকার পাকিস্তানি নাগরিকদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

পাকিস্তান কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশটি আইএমএফের কাছ থেকে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চাইছে।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে প্রবৃদ্ধি প্রায় থমকে গেছে এবং গত এক বছর ধরে মুল্যস্ফীতি বেড়েছে। প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে দেশটিকে হিমশিম খেতে হচ্ছে।

অপেক্ষাকৃত ভালো ভবিষ্যতের জন্য বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে যেতে দেখা যায় অনেক পাকিস্তানিকেই।

প্রাণহানির শিকার পাকিস্তানি নাগরিকদের জন্য সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

রোববার এক টুইটে তিনি এই ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেন।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, প্রায় সাড়ে সাতশ নারী, পুরুষ ও শিশু নিয়ে গেল সপ্তাহে নৌকাটি ডুবে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

১২

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৩

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১৪

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৬

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!