বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন খাতে অবদান রাখা বিশ্বের ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ক নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস।

ভয়াবহ অগ্নিদুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া জান্নাতুলকে বিশ্বের অন্যতম অনুপ্রেরণাদায়ক নারী হিসেবে বাছাই করেছে বিবিসি।

মঙ্গলবার (২১ নভেম্বর) চলতি বছরের বিশ্বের ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ক নারীর এ তালিকা প্রকাশ করা হয়।

এতে জান্নাতুল সম্পর্কে বলা হয়েছে, তিনি অগ্নিদুর্ঘটনার শিকার হন এবং তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। তা সত্ত্বেও জান্নাতুল বেঁচে যান। এরপর তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, লেখিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এছাড়া তিনি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়েও কাজ করা শুরু করেন।

জান্নাতুল ভয়েস অ্যান্ড ভিউজ নামের একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন। যেটি অগ্নিদুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া নারীদের অধিকার নিয়ে কাজ করে।

বিবিসি আরও জানিয়েছে, বন্ধুদের কাছে জান্নাতুল আইভি নামে পরিচিত। তিনি এখন পর্যন্ত পাঁচটি শর্ট ফ্লিম এবং তিনটি উপন্যাস প্রকাশ করেছেন। শারীরিক অক্ষমতা নিয়ে যারা জীবন-যাপন করেন তাদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে নিজের জীবনের গল্প ব্যবহার করে থাকেন তিনি।

জান্নাতুল ফেরদৌস বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত পড়াশুনা করেছেন। শিক্ষাজীবনে তিনি ইংরেজি সাহিত্যের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিসের ওপরও তার ডিগ্রি রয়েছে।

১৯৯৭ সালে রান্না করার সময় ওড়নায় আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হন। ওই দুর্ঘটনায় মারাত্মক জখম হন। কিন্তু তা সত্ত্বেও জীবন যুদ্ধে থামেননি জান্নাতুল।

বাংলাদেশের জান্নাতুল ছাড়া বিবিসির এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, ব্যালন ডি অর জয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতি এবং হলিউড তারকা আমেরিকা ফেরেরার মতো নারীরা।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০