বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এমবাপ্পের রেকর্ডের রাতে ফ্রান্সের জয়

স্পোর্টস ডেস্ক: ইউরো বাছাইপর্বে জয়ের ধারা ধরে রাখল ফ্রান্স। গ্রিসকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে তারা।
দলের একমাত্র জয়সূচক গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। সেই গোলের মাধ্যমে আরও এক রেকর্ডে নাম লেখালেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে ভালোই লড়াই করেছিল গ্রিস। পুরো ৪৫ মিনিট আটকে রাখে ফ্রান্সের আক্রমণভাগ। বিরতির পর অবশ্য নিজেদের ভুলেই পথ হারায় সফরকারীরা। ৫৫ মিনিটে বক্সের ভেতরে অন্তোয়ান গ্রিজমানকে ফাউল করে বসেন মাভরোপানোস।

পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৪ গোল নিয়ে মৌসুম শেষ করলেন তিনি। ফ্রেঞ্চ ফুটবলারদের মধ্যে এক মৌসুমে যা সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ১৯৫৭-৫৮ মৌসুমে ৫৩ গোল করা কিংবদন্তি জুস্ত ফন্তেইনের।

পিছিয়ে যাওয়ার ১৫ মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় গ্রিস। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স।

বাছাইপর্বের আরেক ম্যাচ উত্তর মেসিডোনিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ৭-০ গোলের জয় পায় তারা। হ্যাটট্রিক করেন বুকায়ো সাকা। এছাড়া জোড়া গোল আসে হ্যারি কেইনের থেকে। ফ্রান্সের সমান ১২ পয়েন্ট নিয়ে ‘সি’গ্রুপের শীর্ষে আছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৩

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৪

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৬

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৭

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৮

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৯

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১০

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১১

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১২

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৪

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৫

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৬

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৭

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৮

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৯

জবি ছাত্রী হলে চুরি

২০