বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ মে ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনিবন্ধিত অনলাইন, ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার: তথ্য সচিব

নিউজ ডেস্ক | সরকার অনিবন্ধিত অনলাইন, ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

শনিবার (১৮ মে) সকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সভাকক্ষে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ বিষয়ক এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন তা এমনি দেননি। ইতোমধ্যে দেশে সেই ধরনের অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি হয়েছে।
জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে নিজেকে তৈরি করতে পারলেই স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হওয়া সম্ভব।
এসময় তিনি সরকার অনিবন্ধিত অনলাইন, ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন।

বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজুর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌফিক সাঈদ।

আলোচনায় অংশ নেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কথা সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী এবং শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।

আলোচকবৃন্দ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা বলেন, আমরা চাই বা না চাই প্রযুক্তি এসে দোরগোড়ায় দাঁড়াবে এবং একে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।

প্রোগ্রাম ম্যানেজার মো. ঈমাম হোসাইনের সঞ্চালনায় সেমিনারে বিটিভি চট্টগ্রামের বিভিন্ন শাখার কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০