বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খরুচে বোলিংয়ে ঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিব্রতকর রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে আবার দেখা মিলল রানবন্যার দিনের। বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম ব্যাট করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটায় যারা চোখ রেখেছেন, তাদের জন্য ছিল নিখাঁদ বিনোদন। এক এনামুল হক বিজয় করেছেন ১৪৯ রান।

তবে বিজয়ের পাশাপাশি সেঞ্চুরি করেছেন আরও একজন। তিনি তাসকিন আহমেদ। তাসকিনের এই সেঞ্চুরিটা অবশ্য ব্যাট হাতে না। বরং খরুচে বোলিংয়ের সুবাদে করেছেন এই সেঞ্চুরি। মোহামেডানের হয়ে বল হাতে ৩ উইকেট পেলেও খরচা করেছেন ১০৭ রান।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের যা সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। তার ওপরে এদিন সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন তোফায়েল আহমেদ। ২৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস ছিল তার। তাসকিনের শেষ দুই ওভারেই এসেছিল ৪৫ রান। এর অনেকটাই ছিল তোফায়েলের ব্যাট থেকে।

তাসকিনের ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল ১০৪। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার শাহাদাত হোসেন। এছাড়া গেল বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!