শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মনোনয়ন বাতিল চেয়ে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

প্রতিবেদক
shimulsheikh862@gmail.com
জানুয়ারি ৯, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
মনোনয়ন বাতিল চেয়ে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একইসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এ দুই আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ আসন ছাড়াও দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। আবার কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও আপত্তি তোলা হচ্ছে।

প্রসঙ্গত, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এসব শুনানি হবে। প্রতিদিন গড়ে ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়ার পরিকল্পনা করেছে কমিশন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত
ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, হুঁশিয়ারি মেক্সিকোর

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, হুঁশিয়ারি মেক্সিকোর

ইসিতে আইন ব্যবসা রমরমা

ইসিতে আইন ব্যবসা রমরমা

আরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন বাংলাদেশিরা

৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

তালায় ভেজাল দুধ তৈরি ও বিক্রির দায়ে ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত করলো রাশিয়া

শ্যামনগরে সরকারের সফলতা তুলে ধরতে এমপি জগলুলের উঠান বৈঠক

১ রানের জন্য অস্ট্রেলিয়াকে ছুঁতে পারলো না ভারত