শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সর্বোচ্চ করদাতা রাশমিকা!

প্রতিবেদক
shimulsheikh862@gmail.com
জানুয়ারি ৯, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
সর্বোচ্চ করদাতা রাশমিকা!

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতেই কর পরিশোধ করে আলোচনায় এসেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ রুপি আয়কর পরিশোধ করেছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই।

জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদের পরিমাণও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিলাসবহুল গাড়ির প্রতি বিশেষ অনুরাগ রয়েছে রাশমিকার। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এই তারকা।
বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা মান্দানা। বর্তমানে প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি বলে জানা গেছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল

ব্যাংকে ফিরল ৪২৭৪ কোটি টাকা

ব্যাংকে ফিরল ৪২৭৪ কোটি টাকা

সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

রমজাননগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিডিও’র কুইজ প্রতিযোগিতা

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিএল কলেজের ইতিহাস বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক আসওয়াদ সুলতানা

বিএল কলেজের ইতিহাস বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক আসওয়াদ সুলতানা

সত্যিই কি বয়সে বড় পুরুষে আসক্ত ঋতাভরী?

সত্যিই কি বয়সে বড় পুরুষে আসক্ত ঋতাভরী?

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্রচুক্তি স্থগিত করলো রাশিয়া

জেলা প্রশাসকের সাথে সুন্দরবন প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ