বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জানুয়ারি ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পুলিশের সহায়তায় হারানো মোবাইল উদ্ধার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জানা গেছে, কালিগঞ্জ উপজেলার মোঃ শফিকুল ইসলামের মোবাইল ফোনটি গত ৪ জানুয়ারি হারিয়ে যায়। এ ঘটনায় তিনি কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৮৩) করেন। জিডির পর মোবাইল ফোন উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় কালিগঞ্জ থানায় কর্মরত এএসআই মোঃ আতিকুর রহমানকে। এএসআই আতিকুর রহমান তথ্যপ্রযুক্তি ব্যবহার ও তদন্তের মাধ্যমে মাত্র ১২ দিনের মধ্যেই মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। পরে গত শুক্রবার (১৬ জানুয়ারি) উদ্ধারকৃত মোবাইল ফোনটি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন আনুষ্ঠানিকভাবে মোঃ শফিকুল ইসলামের হাতে তুলে দেন।

এ বিষয়ে এএসআই মোঃ আতিকুর রহমান বলেন, বর্তমানে হারানো মোবাইল ফোন উদ্ধারে বাংলাদেশ পুলিশ অত্যন্ত তৎপর। আমরা সব সময় নিষ্ঠার সঙ্গে জনগণের হারানো সম্পদ উদ্ধারে কাজ করে যাচ্ছি। মোবাইল ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করে মোঃ শফিকুল ইসলাম বলেন, এতো অল্প সময়ে আমার মোবাইল ফোন ফিরে পাব এটা ভাবতেই পারিনি। কোনো ধরনের উৎকোচ ছাড়াই ফোনটি হাতে পেয়েছি, এটাই সবচেয়ে বড় আনন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!