বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদের কর্মদক্ষতা মূল্যায়ন: সাঈদ মেহেদীর নেতৃত্বে ফের শীর্ষে কালিগঞ্জ

ডেস্ক রিপোর্ট: উপজেলা পরিষদের কর্মদক্ষতা মূল্যায়নে সর্বোচ্চ ৯৮ নম্বর পেয়ে যৌথভাবে দেশের শীর্ষ স্থান অধিকার করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ। ৩৯২টি উপজেলার মধ্যে কর্মদক্ষতা মূল্যায়নে দেশের ৩২টি জেলা যৌথভাবে ৯৮ নম্বর অর্জন করেছে।

তবে, সাতক্ষীরার মধ্যে একমাত্র উপজেলা হিসেবে কালিগঞ্জ উপজেলা পরিষদ এই নম্বর অর্জন করে জেলার মধ্যেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত কর্মদক্ষতা মূল্যায়ন ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কর্মদক্ষতা মূল্যায়নে সাতক্ষীরার আশাশুনি উপজেলা ৫৯, দেবহাটা ৭৪, কলারোয়া ৯৪, কালিগঞ্জ ৯৮, সাতক্ষীরা সদর ৬৮, শ্যামনগর ৯৬ ও তালা ৮৬ নম্বর অর্জন করেছে।

কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী বলেন, আমি যখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলাম তখন কালিগঞ্জ উপজেলা ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮৫ নাম্বারে ছিলো। ২০২০-২১ অর্থবছরে কর্মদক্ষতা মূল্যায়নে আমরা দেশের ৪৯২টি উপজেলার মধ্যে চতুর্থ স্থান অর্জন করি এবং এবার ৩৯২টি উপজেলার মধ্যে আমরা যৌথভাবে সর্বোচ্চ ৯৮ নম্বর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছি।

তিনি আরও বলেন, পুরো অর্জনটাই উপজেলাবাসীর। সেই সাথে আমি দায়িত্ব গ্রহণের পর কর্মরত ইউএনও সরদার মোস্তফা শাহীন, মোজাম্মেল হক রাসেল, রবিউল ইসলাম খন্দকার ও বর্তমান ইউএনও রহিমা সুলতানা বুশরা অত্যন্ত আন্তরিকতার সাথে উপজেলা পরিষদের প্রত্যেকটি কাজকেই এগিয়ে নিয়েছেন। সহযোগিতা করেছেন। সর্বোপরি মাস্টার প্লান অনুযায়ী কালিগঞ্জ উপজেলাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাই এই অর্জনের নেপথ্য কারণ।

প্রসঙ্গত, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা, পরিকল্পনা ও বাজেট তৈরির সক্ষমতা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের সূচকে স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদের কর্মদক্ষতা মূল্যায়ন করে থাকে। #

২১.৬.২০২৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০