বাংলাদেশ, সোমবার, ০১ জুন ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ জানুয়ারি ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জমি চাষে বিএসএফের বাঁধা, ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ডেস্ক রিপোর্ট: বিএসএফ দুই বাংলাদেশিকে নিজেদের জমি চাষে বাঁধা দেওয়ার ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথসার্ভের পর বিষয়টি চুড়ান্তভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১০২ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার।

সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লক্ষীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি লিজ নিয়েছি। সেই জমিতে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে যাই। এসময় বিএসএফ ও স্থানীয়রা তাকে ধান রোপণ করতে বাঁধা দেন। ওই জমি ভারতীয় অংশের বলে আস্ফালনও করেন তারা। একপর্যায়ে তিনি ধানের চারা রোপণ বন্ধ রাখেন।

একই গ্রামের শাহীন গাজী বলেন, আমার পিতা নজরুল গাজী বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ বিঘা জমি ডিসিআর নিয়ে ৫০ বছরেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার বিকেলে দু’জন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাঁধা দেয়। ওই জমি ভারতের বলে তারা দাবি করে। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।

পতাকা বৈঠকের পর ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে। আর আপত্তিকৃত জায়গায় আগামী ২০ জানুয়ারি যৌথসার্ভের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে দস্যুদের হাতে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি: হামলায় আহত এক জেলে হাসপাতালে

পদ্মপুকুর ইউনিয়ন রক্তদান সংগঠনের ৭ম  প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: ইরান

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট

সুনির্দিষ্ট অপরাধ ছাড়া মিথ্যা মামলায় কাউকে হয়রানি হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

কোহলির ব্যাটে চড়েই আরসিবির দ্বিতীয় শিরোপা

১০

বিশ্বকাপে নজরে রাখার মতো ১০ খেলোয়াড়

১১

সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ

১২

দেবহাটায় আবাবিল’র উদ্যোগে গুণীজনদের সম্মাননা

১৩

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

১৪

রামিসা হত্যায় নতুন নাম, সেই ডলারের পরিচয় নিয়ে যা জানালেন আসামি সোহেল

১৫

‘পদত্যাগ করলেন’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

১৬

গাবুরায় দাদা-পোতা প্রীতি ফুটবল ম্যাচ

১৭

খোলপেটুয়া নদীতে ধরা পড়ল ১২ কেজির ভেটকি

১৮

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি

১৯

পানামাকে উড়িয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াল ব্রাজিল

২০
error: Content is protected !!