বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তি

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেজাউল ও মনিরুল নামে দুই আসামি। চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে জামালপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে এ দায় স্বীকার করেন তারা।

পরে চার আসামির সঙ্গে তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাকিরা হলেন- মিলন মিয়া, আইনাল মিয়া, গোলাম কিবরিয়া সুমন, তোফাজ্জল হোসেন।

এর আগে গত ১৭ জুন তাদের চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল বকশীগঞ্জ থানায়। পরে বৃহস্পতিবার চারদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়।

জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার যাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, তাদের মধ্যে রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির হত্যার দ্বায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই নিয়ে ১২ আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর রিমান্ড শেষ হবে শুক্রবার।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এই মামলায় পাঁচ দিনে রিমান্ডে রয়েছেন।

গেল ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক নাদিম। এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!