বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে সাতক্ষীরায় যুব সমাবেশ

এসএম হাবিবুল হাসান : সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে সাতক্ষীরায় যুব সমাবেশ হয়েছে।

শনিবার (২৪ জুন) সকালে সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলোজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনার সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, নদী, খাল ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মফিজুর রহমান, বাংলাদেশ জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উন্নয়নকর্মী অ্যাডভোকেট মুনীরুদ্দীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুল রহমান বাবলা, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি এসএম হাবিবুল হাসান।

সমাবেশে বক্তারা বলেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা’র সহযোগিতায় ইনস্টিটিউট অব এনার্জি ইকোনোমিক্স, জাপান (আইইইজে) বাংলাদেশের জন্য সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (আইইপিএমপি) প্রণয়ন করেছে।

এর আগে ২০১০ ও ২০১৬ সালেও জাইকার সহোযোগিতায় বিদ্যুৎ খাত বিষয়ক মহাপরিকল্পনা (পিএসএমপি) প্রণয়ন করা হয়েছিল। এগুলোতে বিশেষ গুরুত্ব পেয়েছিল আমদানি-নির্ভর কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।

বক্তারা আরও বলেন, আইইপিএমপি প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম ঘাটতি রয়েছে। জাইকা বা বাংলাদেশ সরকার কোনো পক্ষই এই প্রকল্পের বাজেট ও কার্যক্রমে প্রবেশ করেনি। জাপানের কারিগরি সহায়তার অধীনে গোপনে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে জাইকা এই কাজ করছে যা স্বচ্ছতা ও জবাবদিহিতার সুস্পষ্ট লঙ্ঘন। তাই জাইকার অর্থায়নে জাপানি প্রতিষ্ঠান আইইইজে প্রণীত বাংলাদেশের স্বার্থবিরোধী খসড়া আইইএমপি অবিলম্বে বাতিল করতে হবে। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার’র আলোকে ২০৫০ সাল নাগাদ শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের জন্য সৌর ও বায়ুবিদ্যুৎকে প্রাধান্য দিয়ে দেশজ মালিকানায় দেশের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা সব অংশীদারকে নিয়ে সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

এসময় বক্তারা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জাপানের প্রতি অনুরোধ জানিয়ে তাদের কোম্পানি ও প্রযুক্তি চাপিয়ে না দিয়ে বাংলাদেশের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনজিও সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, কওছার আলী, সিপিএফ’র পরিচালক সাংবাদিক ফারুক রহমান, দ্য এডিটরস এর সাংবাদিক শহীদুজ্জামান শিমুল, মৃত্যুঞ্জয় রায়, মো. ইয়ারুল ইসলাম, মাহফুজা আক্তার মুক্তা, রোখসানা পারভীন পায়েল, সুমাইয়া ইসলাম লাম তিশা, তামান্না বুশরা, সুমাইয়া আক্তার ইতি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০