বাংলাদেশ, বুধবার, ০৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ে চাপ নেই, মেয়েদের আছে আফসোস

স্পোর্টস ডেস্ক: সামনে সিরিজ জয়ের হাতছানি। অনুশীলনে অবশ্য সিরিয়াস নয় ততটা।
মঙ্গলবার সকালে হালকা অনুশীলনের পর খুব বেশি ক্রিকেটার করেননি ব্যাটিং-বোলিং অনুশীলন। এরপর দলের প্রতিনিধি হয়ে আসা লতা মণ্ডল জানিয়েছেন প্রত্যাশা ও আফসোসের কথা।

প্রথম ম্যাচটি তেমন জমজমাট হয়নি। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে বাংলাদেশের মেয়েরা খেলতে থাকে দারুণ। শেষ ম্যাচে জয়ের পর ভারতকে হারিয়েছে প্রথম ওয়ানডেতে। এই ফরম্যাটে এবার টাইগ্রেসদের সামনে সুযোগ সিরিজ জয়ের। দলের ভেতরের অবস্থা কী?

লতা বলেন, ‘আসলে চাপ বা আমরা খুব বেশি রোমাঞ্চিত, বিষয়টা এরকম না। আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। যেহেতু কালকে ম্যাচ, আমরা সবসময় চিন্তা করি, ভালো ক্রিকেট খেলব। ভালো খেলছি বলে ফলও কিন্তু ভালো আসছে। আমাদের চিন্তা তাই ভালো ক্রিকেট খেলা। ভালো ক্রিকেট খেললে ফল এমনি আমাদের পক্ষে থাকবে। ’

টানা দুই ম্যাচে হেরেছে ভারত। প্রথম ওয়ানডের পর দলটির ক্রিকেটারদেরও দেখা গেছে বিষণ্ন। মঙ্গলবার অনুশীলনও করেননি ভারতের মেয়েরা। তারা কি মনস্ত্বাত্তিক দিক থেকে কিছুটা পিছিয়েও থাকবে?

লতা বলেন, ‘দেখেন উপরে বা নিচের বিষয় না। ভারত তো অবশ্যই ভালো দল। অবশ্যই আমরাও ভালো দল। এটা আসলে নির্ভর করে পরিস্থিতির ওপর। যেহেতু গত টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে আমরা জিতেছি, স্বাভাবিকভাবে আমরা ভালো খেলছি বলেই ফল ভালো হয়েছে। আমরা ওদের (ভারতের) থেকে ভালো ক্রিকেট খেলছি। ’

ছেলেদের তুলনায় মেয়েদের ক্রিকেটে দর্শক প্রায় হয়ই না। ভারতের বিপক্ষে সিরিজটি দেখা যাচ্ছে বিনামূল্যেই। তবুও তেমন দর্শক দেখা যাচ্ছে না মিপুরে। এ নিয়ে কি আফসোস আছে? লতা বলছেন, এমন অবস্থা থাকবে না বেশিদিন।

তিনি বলেন, ‘অবশ্যই একটু আফসোস আছে। ছেলেদের ক্রিকেট যেমন এত হাইলাইটেড হয়, মাঠে দর্শক থাকে; এখানে (মেয়েদের ক্রিকেটে) দর্শক থাকে কম। আমার মনে হয় এটা খুব বেশিদিন থাকবে না, দর্শক হবে। ’

‘আমার খুব ভালো খেলছি। আমাদের হোম গ্রাউন্ডে আমর ভালো খেলছি। আমি যতটুকু জানি ইউটিউবে খেলা দেখাচ্ছে। তো মোটামুটি অনেকে জানে। আগে দেখেন, অনেক জায়গায় যখন যেতাম, ওরা জানতোই না মেয়েরা ক্রিকেট খেলে। আপনারা (সাংবাদিকরা) যদি আরও বেশি ভূমিকা রাখেন, আপনারা যদি বেশি হাইলাইট করেন, তাহলে আমাদের জন্য ভালো। দর্শক আরও বেশি হবে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১০

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

১১

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

১২

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

১৩

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১৪

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

১৫

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

১৬

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড় হতে পারে

১৭

কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

১৮

প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

১৯

পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়

২০
error: Content is protected !!