বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ মে ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দল থেকে পদত্যাগের ঘোষণার পরে দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট: দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা। এর পরে তিনি দুধ দিয়ে গোসল করেছেন।

তার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

শুক্রবার (০৩ মে) আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর নিজ বাড়িতে গিয়ে দুধ দিয়ে গোসল করেন রেজা।

দুধ দিয়ে গোসল করার সময়ের ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপি নেতা ফয়েজ রেজাকে বলতে শোনা যায়, আমি দীর্ঘ বছর একটি দলের সঙ্গে ছিলাম। এটা একটি ব্যাবসায়িক দল। এটা কোনো রাজনৈতিক দল না। যারা বিএনপি করে তারা, ব্যবসার জন্য রাজনীতি করে। নিজের জন্য, ব্যক্তির জন্য রাজনীতি করে। তাই অরাজনৈতিক, সাংগঠনিক দল থেকে নিজেকে মুক্ত করেছি। পরিপূর্ণ পবিত্রতার জন্য দুধ দিয়ে গোসল করেছি।

এর আগে তিনি ও একই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন- বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা ও সহানুভূতি পাইনি। এমনকি হামলা-মামলার শিকার হয়েও নেতাদের খোঁজ না নেওয়ায় অভিভাবক শূন্য হয়ে আমরা আজ সর্বস্বান্ত। দলের উপজেলা আহ্বায়ক কবির হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। আর সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না কখনও এলাকাতেই আসেন না। দলীয় কারণে হামলা মামলার-শিকার হয়ে একাধিবার জেলে থাকলেও রাজনৈতিক কোনো অভিভাবকের সহানুভূতি পাইনি।

ওই সময় তারা নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিষ্কর্মা কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পরিবার পরিজনের কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করার কথা জানান।

২০২৩ সালের ২৬ আগস্ট উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির কেএম রেজাউল ফয়েজ রেজাকে আহ্বায়ক ও লাভলু ভাট্টিকে যুগ্ম আহ্বায়ক করে ৫২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না জানান, বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা দীর্ঘদিন ধরে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না। এছাড়া তিনি অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বৃহস্পতিবার (০২ মে) তাকে লিখিতভাবে শোকজ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!