বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ জুলাই ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত

ডেস্ক রিপোর্ট: সিলেট-কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। তবে মাইক্রোবাসে কয়জন ছিলেন জানা যায়নি। সালুটিকর খাগাইল সুন্দ্রাগাঁও নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। তবে তাৎক্ষণিক কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (পরিদর্শক) শ্যামল বণিক বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে আসামাত্র মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নারীসহ ৬ জন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১০

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১১

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১২

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৩

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৪

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৬

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৭

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৮

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৯

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

২০
error: Content is protected !!