বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় উপদ্বীপের পশ্চিম সাগরের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একটি বন্দরে মার্কিন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ সাবমেরিন এসে পৌঁছানোর পর দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো দেশটি। খবর আল-জাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ শনিবার (২২ জুলাই) বলেছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে উত্তর কোরিয়া।

তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীর সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে দুইটি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। যা ৫৫০ কিলোমিটার পাড়ি দিয়ে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে পতিত হয়।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত এপ্রিলে সম্মত হয় যে, মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন দক্ষিণ কোরিয়া সফর করবে। যদিও এ ধরনের সফরের জন্য তখন কোনো সময়সূচি দেওয়া হয়নি। তবে গত মাসে একটি মার্কিন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পৌঁছায়।

সম্প্রতি উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেছেন এক মার্কিন সেনা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে তিনি উত্তর কোরিয়ার সীমানায় পৌঁছেছেন। তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

অনুমতি ছাড়াই দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জাতিসংঘ নিশ্চিত করেছে। কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে,২৩ বছর বয়সী ওই ব্যক্তি একজন প্রাইভেট সেকেন্ড ক্লাস পদমর্যাদার মার্কিন সেনা সদস্য। তার নাম ট্র্যাভিস কিং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!