বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছুটি না নিয়েও বিদ্যালয়ে অনুপস্থিত শ্যামনগর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মান্নান

বিলাল হোসেন: ছুটি না নিয়েও বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন শ্যামনগর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। সম্প্রতি তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। একইভাবে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েকজন শিক্ষক।

জানা গেছে, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির নেতা ওলি মোল্যা হত্যা মামলায় সম্প্রতি প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে আসামি করা হয়েছে। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে যাওয়ার পূর্বে নিয়ম ভেঙে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন একজন জুনিয়র শিক্ষককে।

আব্দুল মান্নান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, পালিয়ে থাকলেও মাঝে মধ্যে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন তিনি।

এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের, হাফিজুর রহমান এবং গোপাল চন্দ্র।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে প্রধান শিক্ষক আব্দুল মান্নান জনৈক এক ব্যক্তিকে পাঠিয়ে মেডিকেল ছুটির আবেদন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তবে উপজেলা নির্বাহী অফিসার আবেদনটি গ্রহণ করেননি।

এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব দাশ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারা যথাযথ গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১০

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

১১

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

১২

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

১৩

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১৪

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

১৫

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

১৬

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

১৭

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

১৮

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

১৯

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

২০