বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউরোপ-আমেরিকা থেকে তিন কনটেইনার চিংড়ি ফেরত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দুটি প্রতিষ্ঠানসহ খুলনাঞ্চলের সাতটি হিমাড়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের চিংড়িতে ব্যাকটেরিয়া শনাক্ত করেছে আমদানিকারক দেশ। এরই মধ্যে তিন কনটেইনার চিংড়ি ফেরত পাঠিয়েছে ইউরোপ ও আমেরিকা। এসব চিংড়িতে ভাইরাস, লোহার স্ক্রু ও সিরিঞ্জের নিডল পাওয়া গেছে বলে জানা গেছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে- গৌতম দাসের মালিকানাধীন সাতক্ষীরা দীপা সী ফুড লিমিটেড, সাতক্ষীরার মো. জালাল উদ্দিনের মালিকানাধীন ক্রিমসন রোজেলা সী ফুড লিমিটেড, খুলনার রূপসার ডা. সৈয়দ আবু আছফারের মালিকানাধীন অর্গানিক শ্রিম্প এক্সপোর্ট লিমিটেড, একই এলাকার মো. শরিফুল আলমের মালিকানাধীন রোজেমকো সী ফুড লিমিটেড, খুলনার রূপসার এসএম মিজানুর রহমানের মালিকানাধীন এটলাস সী ফুড লিমিটেড, একই এলাকার কামরুল হাসানের মালিকানাধীন সালাম সী ফুড লিমিটেড ও মাগুরার বিবেকানন্দ শিকদারের মালিকানাধীন জাপান ফাস্ট ট্রেড লিমিটেড।

ইতোমধ্যে আমদানিকারক দেশগুলো মাছ কোম্পানিগুলোকে নোটিশ দিয়েছে। চিংড়িতে অপদ্রব্য ধরা পড়ার পর আমদানিকারক দেশগুলো ১০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। চিংড়ি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল খুলনাঞ্চলের খামার, ডিপো ও হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ করবে।

মৎস্য পরিদর্শন ও নিয়ন্ত্রণ, খুলনা কার্যালয়ের সূত্র জানায়, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আমদানিকারক দেশ ইউরোপ ও আমেরিকায় কেমিক্যাল টেস্টের পর এ অঞ্চলের উৎপাদিত হিমায়িত খাদ্যে অপদ্রব্য আছে বলে শনাক্ত করা হয়েছে। অপদ্রব্যের মধ্যে রয়েছে- বিভা ভাইরাস, ম্যালাকাইট নামক এন্টিবায়োটিক, স্যালমোনিয়া নামক ব্যাকটেরিয়া, পচা-দুর্গন্ধ, ভাঙা নিডিল ও লোহার স্ক্রু।

মান নিয়ন্ত্রণ দপ্তরের সূত্র আরও জানায়, আমদানিকারক দেশ হিমায়িত খাদ্য পরীক্ষা-নিরীক্ষার পর রপ্তানিকারকদের সতর্ক করে বলেছে, ভবিষ্যতে তাদের খাদ্যে অপদ্রব্য থাকলে বাণিজ্যিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। হিমায়িত খাদ্যে অপদ্রব্য মিশ্রিত থাকায় কিডনি ও লিভার নষ্ট এবং ক্যান্সারের মতো রোগ দেখা দিতে পারে। ব্যাকটেরিয়া শনাক্ত হওয়ার পর আমদানিকারক দেশগুলো সালাম সী ফুড, রোজেমকো সী ফুড ও দীপা সী ফুডের হিমায়িত খাদ্য মোংলাবন্দরে ফেরত পাঠিয়েছে।

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপটন সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাকটেরিয়া শনাক্ত হওয়ার পর আমদানিকারক দেশগুলোর অনীহা দেখা দিয়েছে। দাম কম ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রপ্তানি বেশ কমেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

২

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৩

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৫

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৬

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৭

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৮

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৯

একই জায়গায় আটকে থাকতে চাই না

১০

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১১

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১২

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৩

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৬

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৭

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৮

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৯

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২০