বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ জুলাই ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষক তাহের হত্যায় দুই আসামির ফাঁসি কার্যকর

ডেস্ক রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার দুই আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কারাগারে একই মঞ্চে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, রাত ৯টায় আনুষ্ঠানিতকভাবে মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীরকে ফাঁসির বিষয়ে জানানো হয়। এ সময় তারা শান্ত ও নির্বিকার ছিলেন। প্রশাসনের কর্তাব্যক্তি ও কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নির্ধারিত সময় রাত ১০টা ১ মিনিটে দুজনের ফাঁসি কার্যকর করা হয়।

গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কারা অভ্যন্তরে আসামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বুধবার সীমিত কয়েকজন স্বজন মহিউদ্দিনের সঙ্গে শেষ দেখা করেছেন। বৃহস্পতিবার জাহাঙ্গীরের পরিবারের কয়েক সদস্য তার সঙ্গে শেষ সাক্ষাৎ করেন।

এদিকে দণ্ডপ্রাপ্ত দুই আসামি মহিউদ্দিন এবং জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অধ্যাপক ড. এস তাহেরের সহকর্মী ও তার শিক্ষার্থীরা।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ৫৯ বছর বয়সী অধ্যাপক তাহের আহমেদ নিহত হন এবং পুলিশ ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে।

২০১৩ সালের ২১ এপ্রিল হাইকোর্টের রায়ে মহিউদ্দিন ও জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়। আসামি সালাম ও নাজমুলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্টের এই রায় বহাল রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!