বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৩, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন নুর: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে তিন দফায় বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর মোসাদের সঙ্গে বৈঠক করেছেন বলে আমরা জানতে পেরেছি।

মোসাদের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে রোহিঙ্গাদের জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) খাদ্য সহায়তা বিষয়ে অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক কাতার, দুবাই ও ভারতে তিন দফা মোসাদের সঙ্গে বৈঠক করেছেন। এটা আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, মোসাদের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। যারা মোসাদের সঙ্গে বৈঠক করেন, তারা নেতা হতে পারেন না।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াও মোসাদের সঙ্গে নুরুল হক নুরের বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেওয়া প্রসঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা এখন খাদ্য সংকটে রয়েছে। তবে ওআইসি ৪ হাজার রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০