বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মারিয়া মান্ডা ও সুমাইয়ার দুর্দান্ত পারফরমেন্সে এ আর স্পোর্টিং ক্লাবের জয়

ডেস্ক রিপোর্ট: মারিয়া মান্ডা ও সুমাইয়ার দুর্দান্ত পারফরমেন্সে লেক ভিউ সিটিকে ৬-২ গোলে পরাজিত করেছে এ আর স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (২৮ জুলাই) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে বালিকাদের উদ্বোধনী খেলায় এই জয় পায় তারা।

এই ম্যাচে এ আর স্পোর্টিং ক্লাবের আইকন খেলোয়াড় হিসেবে মাঠে নামে জাতীয় দলের মারিয়া মান্ডা ও সুমাইয়া। আর লেক ভিউ সিটির আইকন হয়ে মাঠে নামে জাতীয় দলের খেলোয়াড় সামছুন্নাহার জুনিয়র ও সামছুন্নাহার সিনিয়র।

খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়ে ১-১ গোলে প্রথমার্ধ শেষে বিরতিতে যায় দুইদল। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই আবারও প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লেকভিউ সিটি। এরপর টানা ৫টি গোল দেয় এ আর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। এতে ৬-২ গোলে জয় পায় এ আর স্পোর্টিং ক্লাব।

এতে লেকভিউ সিটির হয়ে সামছুন্নাহার জুনিয়র ও সামছুন্নাহার সিনিয়র একটি করে এবং এ আর স্পোর্টিং ক্লাবের হয়ে সুমাইয়া ৩টি, মারিয়া মান্ডা ১টি ও স্বপ্না ২টি গোল দেয়।

খেলা পরিচালনা করেন ফিফার এলিট রেফরি সালমা আক্তার।

এর আগে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।

এর আগে দুপুরে ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের বালকদের খেলায় ঢাকার আরামবাগ ফুটবল একাডেমি ১-০ গোলে যশোরের ঝিকরগাছা স্পোর্টস ক্লাবকে পরাজিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০