বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সাথে ডা. তুহিনের মতবিনিময়

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন।

বুধবার সকালে ঝিকরগাছা উপজেলা সদরের কীর্তিপুরে দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারলে এলাকায় হৃদরোগীদের সুচিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করর। স্কুল-কলেজসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব।

সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান শরীফ বাদশা, যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুসা প্রমুখ।

এছাড়াও সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. তুহিন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের জামাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১১

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১২

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৩

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৪

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৫

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

১৬

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

১৭

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

১৯

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

২০
error: Content is protected !!