বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন: এমপি হাবিবুন নাহার

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার বলেছেন, হার পাওয়ার প্রকল্প প্রধানমন্ত্রীর আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলাদেশের নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। নারী শিক্ষার প্রসার, নারীর কর্মসংস্থান ও যৌতুক প্রথার বিরুদ্ধে শক্তিশালী ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৪টায় মোংলা উপজেলা মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের ৮০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। নেপোলিয়নের এই উক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ যে সমাজে নারীদেরকে বোঝা মনে করা হতো, সে সমাজে নারীদের সম্মান প্রতিষ্ঠা হয়েছে, যৌতুক ব্যাধি থেকে নারী সমাজ মুক্ত হয়েছে এবং একইসাথে নারীদের সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক অধিকারও প্রতিষ্ঠা হয়েছে।

মোংলার মানুষ এখন শুধু মৎস্য সম্পদ রপ্তানি করেই বৈদেশিক মুদ্রা আয় করে না, হার পাওয়ার প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে আমাদের মেয়েরা নিজেদের মেধা ব্যবহার করেও এখন বৈদেশিক মুদ্রা আয় করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না’র সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো: জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সৌমিত্র বিশ্বাস, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে প্রশিক্ষণার্থীদের জেলা আইসিটি বিভাগের তত্ত্বাবধানে চার মাসের আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

২

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

৩

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

৪

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

৫

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

৬

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

৭

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৮

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

৯

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১০

মানবতার দেয়াল স্থাপন

১১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

১২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

১৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

১৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

২০