বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইস্যু পেলেই বাফুফেকে প্রশ্নবিদ্ধ করা হয়: সাবিনা খাতুন

গাজী মাহিদা মিজান: মহিলা ফুটবলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ফেডারেশনের। অথচ ইস্যু পেলেই বাফুফেকে প্রশ্নবিদ্ধ করা হয় বলে মন্তব্য করেছেন জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

শুক্রবার (২৮ জুলাই) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দুটি ম্যাচ শেষে এক প্রেস মিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এসময় এই টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে মূল উদ্যোক্তা হিসেবে তিনি বলেন, আমার লক্ষ্য ছিল বাংলাদেশে মহিলা ফুটবলের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সেটা তুলে ধরা এবং খুব সামনে থেকে যেন সবাই সেটা দেখতে পায়, সেই উদ্যোগ নেওয়া। সেজন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা। পাশাপাশি সাতক্ষীরার মানুষ দেখুক, যেহেতু আমি বাংলাদেশকে রিপ্রেন্ট করছি। পাশাপাশি সাতক্ষীরার আরও দুই তিনটা মেয়ে ন্যাশনাল টিমে আছে, তাই এটা আমাদের রেসপন্সিবিলিটির ব্যাপার। পাশাপাশি সাতক্ষীরার ফুটবলটা যেন থেমে না যায়, সাতক্ষীরার ফুটবলটা যেন চলমান থাকে সেই জন্য এই উদ্যোগ।

এসময় সাতক্ষীরায় জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচে অংশ নেওয়ার ব্যাপারে বাফুফে জানে না বলে গণমাধ্যমে খবর এসেছে- এর জন্য আসলে বাফুফের অনুমোদন লাগে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবিনা বলেন, আসলে আমি একটা কথা বলি, আপনারা আসলে বাফুফেকে প্রশ্নবিদ্ধ করেন। কোনো ইস্যু পেলে বাফুফেকে সবসময় অ্যাটাক করা হয়। এর মাধ্যমে উনাদের কাছে প্লেয়াররা কালারিং হয়, পাশাপাশি তাদেরও সম্মানহানি হয়। ভালোকিছু যখন হচ্ছে, আপনারা নেগেটিভ কথাবার্তা কেন বলেন, আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। সবার আগে আপনাদের কাছে প্রশ্ন, সাতক্ষীরাতে এমন একটা আয়োজন, সাতক্ষীরার গ্যালারি ভর্তি মানুষ, এতে তো আপনাদের খুশি থাকার কথা। সেখানে নেগেটিভ কথাবার্তা আসার কোনো কারণ নেই। আপনারা যখন এই কথা বার্তাগুলো অন্যভাবে ফেডারেশনে প্রেজেন্ট করেন, তখন তারা মেয়েদের উপর নাখোশ হয় এবং তারাও প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং এটাকে সাধুবাদ দেন। মহিলা ফুটবলকে এতো দূর এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে তো ফেডারেশনের সব থেকে বড় অবদান। সেই জিনিসটা যখন সারাদেশের মানুষ দেখছে, এটাকে তো সাপোর্ট দেওয়া উচিত, নেগেটিভ কথা বার্তা না বলে।

এশিয়ান গেমস নিয়ে আপনারা সবাই মিলে যে দাবি জানিয়েছিলেন, ফেডারেশন যদি এসব দাবি না মানে বা আংশিক মানে সেক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নেবেন এমন প্রশ্নের জবাবে সাবিনা খাতুন বলেন, আমরা কোনো দাবি টাবি জানাইনি।

প্রসঙ্গত, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সাতক্ষীরার মেয়ে। তার উদ্যোগেই সাতক্ষীরা স্টেডিয়ামে গড়িয়েছে ওরিয়রস স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০