বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ডিসেম্বর ২০২৩, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জায়েদের সঙ্গে সিনেমা করবেন না, সরে দাঁড়ালেন নিপুণ

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যেকার সম্পর্ক মোটেও ভালো নয়। বিভিন্ন সময়েই একে অন্যেকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে গেছেন।

তবে হঠাৎ করেই শোনা গেল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে তৈরি হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ ছবি। যেখানে অভিনয় করবেন জায়েদ-নিপুণ।

সিনেমায় একজন শিক্ষিকার চরিত্র ছিল এই নায়িকার। কিন্তু নিপুণ জানালেন, জায়েদ খানের সঙ্গে একই সিনেমায় কাজ করবেন না তিনি। তাই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এই নায়িকার ভাষ্য, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি সিনেমাটিতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এরই মধ্যে নিপুণ সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চুক্তির সাইনিং মানি বুধবার (২৭ ডিসেম্বর) তাদের ফেরত পাঠাবেন বলেও নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘একজন শিল্পীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমরা সেটাকে সম্মান করি। আমাদেরও অপশন আছে, অন্য কাউকে নেব। তাই বলে তো শুটিং আটকে থাকবে না।’

জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে চলচ্চিত্রটি। সিনেমার প্রধান আট চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট ৮০ জন অভিনয়শিল্পী কাজ করবেন এতে। খুব শিগগিরই শুরু হবে এর শুটিং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৩

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৪

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৫

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৬

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৭

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৮

একই জায়গায় আটকে থাকতে চাই না

৯

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১০

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১১

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৪

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৫

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৬

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৭

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৮

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৯

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

২০