বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতার সিরিজে প্রধান চরিত্রে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক | টলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে মোশাররফ করিমের নতুন সিনেমা। ব্রাত্য বসু নির্মিত সেই সিনেমার নাম ‘হুব্বা’।

এতে প্রধান চরিত্রে অর্থাৎ এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। এবার জানা গেল, কলকাতার আরেকটি সিরিজেও প্রধান চরিত্রে হাজির হতে যাচ্ছেন মোশাররফ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’র প্রধান চরিত্র হাজারি ঠাকুর। এবার সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে।

ভারতীয় গণমাধ্যম ওটিটি প্লে-এর সূত্রে জানা গেছে, ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে একটি সিরিজ নির্মাণের কাজ চলছে। এটি নির্মাণ করবেন অরিন্দম শীল।

উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ‘পদ্ম’ হিসেবে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এছাড়া ‘বেচু চক্কত্তি’র চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদারকে।

১৯৪০ সালে প্রকাশিত ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসের হাজারি ঠাকুর মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। যার স্বপ্ন অনেক বড়। স্বপ্ন দেখে নিজের হোটেলের।

হাজারি ঠাকুরের মতোই বেচু চক্কত্তির খাবারের হোটেলে কাজ করে পদ্ম। হাজারি ঠাকুরকে নানা অপবাদ দেয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে হাজারি ঠাকুরের সফল উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে ‘আদর্শ হিন্দু হোটেল’।

চলতি মাসেই সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে নানা কারণে সিরিজের শুটিং পিছিয়েছে। তবে আগামী বছরের জানুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১০

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১১

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১২

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

১৩

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৪

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

১৫

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

১৬

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

১৭

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

১৮

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

১৯

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

২০
error: Content is protected !!