বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

ডেস্ক রিপোর্ট: ফিফা বিশ্বকাপ ফাইনালে এবার দর্শকদের জন্য থাকছে সুপার বোলের আদলে বিশেষ হাফ-টাইম শো। এ কারণে ম্যাচের বিরতি স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন বিবিসির।

নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের এই বিশেষ সংগীতানুষ্ঠানে অংশ নেবেন ম্যাডোনা, শাকিরা ও কে-পপ ব্যান্ড বিটিএস। এছাড়া সম্প্রতি এই আয়োজনে যুক্ত হয়েছেন জাস্টিন বিবার।

ফিফার সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হাফ-টাইম বিরতি প্রায় ২০ মিনিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিকল্প পরিকল্পনা হিসেবে স্বাভাবিক ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অন্যদিকে, ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, হাফ-টাইম বিরতির সময় ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়।

উল্লেখ্য, গত বছর নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে হাফ-টাইম বিরতি মোট ২৪ মিনিট স্থায়ী হয়েছিল।

এবারের হাফ-টাইম শোতে আরও থাকছেন বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। পুরো অনুষ্ঠানটির কিউরেশনের দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) শুরু হবে। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে) অনুষ্ঠিত হবে জমকালো সমাপনী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন টম ক্রুজ, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও আইশোস্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

এরই মধ্যে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা, যারা বুধবার দিবাগত রাতে আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

যেভাবে দেখবেন
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিও সরাসরি প্রচার করবে সবগুলো খেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১০

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১১

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১২

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

১৩

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৪

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

১৫

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

১৬

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

১৭

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

১৮

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

১৯

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

২০
error: Content is protected !!