বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুলাই ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

তালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কোরআন খানি, স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতির বাসভবন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশর শ্রেষ্ঠ ঈমাম ও তালা উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুহা. তাওহীদুর রহমান।

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহা. জালাল উদ্দীন। স্মরণ সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ^াস, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খাঁ বুধো, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী, সাবেক ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমান, নালং পিএসজি ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহা. সিদ্দিকুর রহমান, জাতীয় যুব সংহতির তালা উপজেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস.এম তকিম উদ্দীন, তালা সদর ইউনিয়ন যুব সংহতির সভাপতি লিটন হুসাইন, সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন, তালা উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, তালা সদর ওয়ার্ড জাপার সভাপতি আব্দুল আজিজ সরদার, তালা সদরের ৬নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক রহমত আলী গোলদার, তালা সদরের ২নং ওয়ার্ড জাপা নেতা নাসির উদ্দীন মোড়ল, পার্থ প্রতিম, তালা সদরের ৩নং ওয়ার্ড আবু হায়াত নিকারী, আব্দুল আজিজ মাহমুদ, জামির নিকারী, জিয়া নিকারী, তালা সদরের ৫নং ওয়ার্ডের মো. বিল্লাল মোল্লা, মাহমুদ ফকির, তালা সদরের ৪নং ওয়ার্ড ইকবল হোসেরন সরদার, তালা সদরের ৭নং ওয়ার্ড মো. জামাল শেখ,মুকুল সরদার, আব্দুল লতিফ শেখ, বাচ্চু শেখ, শাহাদাত, তালা সদরের ৯নং ওয়ার্ড হারুন অর রশিদ, হাসান সরদার, কাজী কামেল, কাজী জীবন প্রমুখ।

দিবসের শুরুতে সকাল হতে মাদ্রাসা পড়–য়া হাফেজ দ্বারা পবিত্র কোরআন খতম। পরে পল্লীবন্ধুর কর্মময় জীবন, রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা এবং দেশের উন্নয়নে তার অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ ব্যবস্থা চালুর মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করেছিলেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০