বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১২ জুলাই ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’। সাত পর্বের এই নাটকে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং অভিনেত্রী জেবা জান্নাত।
এটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

নাটকে জামাল ভুঁইয়া ও জেবা জান্নাতের পাশাপাশি অভিনয় করেছেন শাওন আশরাফ, সুপ্ত, শহীদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খানম প্রমুখ।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক তারিক মুহাম্মদ হাসান জানান, এলাকার সুন্দরী ও ভাইরাল তরুণী জেবা। তাকে ঘিরেই আবর্তিত হয় পুরো কাহিনি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জেবাকে ভালোবাসেন এবং বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে যান। কিন্তু বিশ্বকাপ ফুটবলের সমর্থনকে কেন্দ্র করে শুরু হয় নাটকীয় মোড়।

জেবা আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে এলাকার তরুণ সবুজও আর্জেন্টিনার ভক্ত এবং জেবার ঘনিষ্ঠ। জামাল বিয়ের প্রস্তাব নিয়ে আসার খবর পেয়ে সবুজ জেবাকে জানায়, জাতীয় দলের অধিনায়ক হলেও জামাল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থক। এই তথ্য জানার পর ক্ষুব্ধ জেবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং প্রতীকী অর্থে জামালকে ‘রেড কার্ড’ দেখিয়ে ফিরিয়ে দেয়। ভেঙে যায় বিয়ের আলোচনা, আর ভেঙে পড়ে জামালের মন।

এরপর জামালের পাশে দাঁড়ায় এলাকার ব্রাজিল সমর্থক মিলন ও তার বন্ধুরা। তারা জামালের জন্য ব্রাজিল সমর্থক নতুন পাত্রী খুঁজতে শুরু করলেও জামাল ভুলতে পারেন না জেবাকে। অন্যদিকে জেবাও নিজের অবস্থানে অনড়- তিনি কোনোভাবেই ব্রাজিল সমর্থকের ঘরের বউ হয়ে যেতে চান না।

এভাবেই ফুটবল উন্মাদনা, ভালোবাসা, মান-অভিমান, ভুল বোঝাবুঝি এবং হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘রেড কার্ড’ নাটকের গল্প।

নির্মাতা সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে এ ধারাবাহিকের প্রতিটি পর্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১০

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১১

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১২

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৩

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৪

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

১৫

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৬

১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

১৮

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

১৯

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

২০
error: Content is protected !!