বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুলাই ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আহত হওয়া বেঙ্গল টাইগার (বাঘিনী) ছয় মাস চিকিৎসা ও পুনর্বাসনের শেষে আবারও সুন্দরবনের প্রাকৃতিক আবাসে ফিরেছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধার মানিক এলাকায় বাঘিনীকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং সাংবাদিকেরা।

বাঘিনীকে অবমুক্ত প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, আহত বাঘিনীকে সফলভাবে সুস্থ করে আবারও তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধার মানিক এলাকার বনে শিকারিদের ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। পরে ট্রাংকুলাইজার বন্দুকের মাধ্যমে অচেতন করে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।

দীর্ঘ সময় ফাঁদের রশিতে আটকে থাকায় বাঘিনীর সামনের পায়ে ক্ষত সৃষ্টি হয় এবং সেখানে পচন ধরে।

পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের নিবিড় চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ফাঁদের রশির টানাটানিতে বাঘটির সামনের বাঁ পায়ের প্রায় তিন ইঞ্চি মাংসপেশি ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসার পর বর্তমানে বাঘিনীটি সম্পূর্ণ সুস্থ। ওজন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তার স্বাভাবিক ক্ষিপ্রতাও ফিরে এসেছে। এখন সে শিকার ধরতে সক্ষম।

তিনি বলেন, বাঘটির বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর। বাঘ গবেষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছিল, সেই এলাকাতেই অবমুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!