বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১২ জুলাই ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে প্যাকেটজাত কেক রুটি বিস্কুটসহ অন্যান্য পণ্যে উৎপাদনের তারিখ উল্লেখ না করেই বাজারজাত করার অভিযোগ উঠেছে দুটি বেকারীর বিরুদ্ধে। এতে খাদ্যের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা।

সম্প্রতি উপজেলার বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা নিউ সুন্দরবন বেকারি ও রয়েল ফুডস অ্যান্ড বেকারির প্যাকেটজাত পণ্য পর্যালোচনা করে দেখা গেছে, মোড়কে উৎপাদনের তারিখ লেখার নির্ধারিত স্থান ফাঁকা রাখা হয়েছে।

ক্রেতারা জানান, উৎপাদনের তারিখ না থাকায় তারা বুঝতে পারছেন না পণ্যটি কতদিন আগে তৈরি হয়েছে। এতে একদিকে যেমন ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন অন্যদিকে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হচ্ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিধিমালা অনুযায়ী, প্যাকেটজাত খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বা ব্যবহারযোগ্যতার তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। এসব তথ্য ভোক্তার জানার অধিকার এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্বপূর্ণ অংশ।

মুন্সিগঞ্জ বাজারের দোকানদার ওয়াজেদ আলী বলেন, অনেকদিন ধরে বেকারি কোম্পানিগুলো মালের গায়ে উৎপাদনের তারিখ দিচ্ছে না। এতে করে অনেকে খাবার কিনতে এসে তারিখ না দেখে ফিরে চলে যাচ্ছে।

বংশীপুর বাজারের দোকানদার নুর আলী জানান, কোম্পানিগুলো মালের গায়ে যদি উৎপাদনের তারিখ না দেয়, আমরা কি করব। আমরা অনেকবার বলেছি উৎপাদনের তারিখ ব্যবহার না করলে মাল নিব না কিন্তু তারা শোনে না।

অভিযোগের বিষয়ে রয়েল ফুডস অ্যান্ড বেকারি কর্তৃপক্ষ জানায়, উৎপাদনের তারিখ ছাপানোর মেশিনটি সাময়িকভাবে নষ্ট থাকায় তারিখ উল্লেখ করা সম্ভব হয়নি। মেশিনটি মেরামত করা হয়েছে এবং ভবিষ্যতে সব পণ্যে উৎপাদনের তারিখ উল্লেখ করা হবে।

অন্যদিকে নিউ সুন্দরবন বেকারি কর্তৃপক্ষের বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক বলেন, ইতোপূর্বে এ সকল বিষয় নিয়ে আমি বেকারি কারখানায় অভিযান চালিয়েছি এবং তাদেরকে দিকনির্দেশনা দেয়া হয়েছে। যদি তারা দিকনির্দেশনা মেনে না চলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১০

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১১

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১২

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৪

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৫

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৬

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

১৭

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৮

১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

২০
error: Content is protected !!