বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১২ জুলাই ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

ডেস্ক রিপোর্ট: মাঝে মাত্র এক ম্যাচ তারপরই ফাইনালের মঞ্চে পা রাখার হাতছানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে। তবে ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে থ্রি লায়ন্সদের বাধা। সেই বাধা টপকাতে পারলেই ফাইনালে দেখা মিলবে আর্জেন্টিনার। কিন্তু পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে নেই।

বিশ্বকাপের আসরে এর আগে পাঁচবার ইংল্যান্ডের মুখোমুখি হওয়া আর্জেন্টিনা হেরেছে তিনবার। দুবার জয় পেলেও একটি ম্যাচ নিয়ে আছে বিস্তর অভিযোগ। অপর ম্যাচে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের আগে থ্রি লায়ন্সদেরই এগিয়ে রাখছে সুপার কম্পিউটার অপটা।

অপটা বলছে, সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। এই সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। বিপরীতে দলটি প্রতিপক্ষ ইংল্যান্ডের ফাইনালের যাওয়ার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ।

এদিকে অপটা বলছে, সেমিফাইনালের প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স। এমনকি দলটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ বলেও জানাচ্ছে অপটা। আর সেমিফাইনাল থেকে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ বলে জানাচ্ছে অপটা। বিপরীতে স্পেনের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৪২.৩০ শতাংশ বলে জানিয়েছে এই সুপার কম্পিউটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০