বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১২ জুলাই ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

ডেস্ক রিপোর্ট: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিদেশি নেতাকে সম্ভাব্য ‘টার্গেট’ হিসেবে উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তেহরানের ঘনিষ্ঠ ও রক্ষণশীল সুরের জন্য পরিচিত ‘হামশাহরি’ পত্রিকার অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়। এতে ১৩ জন বিদেশি নেতার ছবি দেখানো হয়েছে।

এর আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ পুরো জাতির ইচ্ছা এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তবে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি।

এর পরপরই হামশাহরির অনলাইন সংস্করণে প্রকাশিত ইনফোগ্রাফিকে যেসব নেতার ছবি দেখা যায়, তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ছবিও তালিকায় রয়েছে। ইউরোপীয় নেতাদের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের ছবিও প্রকাশ করা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় থাকা বাকি নেতাদের নাম প্রকাশ করা হয়নি। ইনফোগ্রাফিকটি শুধু অনলাইন সংস্করণে দেখা গেছে; রোববারের প্রিন্ট সংস্করণে এটি প্রকাশ করা হয়নি।

তবে এই তালিকা ইরানের শীর্ষ নীতিনির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদিত কি না, তা স্পষ্ট নয়। যদিও হামশাহরি পত্রিকাটি তেহরানের সরকারি মহলে ব্যাপক প্রভাবশালী হিসেবে পরিচিত।

এর আগে ইরান অভিযোগ করেছিল, সাম্প্রতিক পূর্ণাঙ্গ সংঘাতের সময় কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। তেহরানের দাবি, এ কারণে ওই দেশগুলোও ওয়াশিংটনের সহযোগী হিসেবে বিবেচিত।

ইরানি গণমাধ্যমে এমন ‘টার্গেট তালিকা’ প্রকাশ এবং প্রতিশোধের হুমকির ঘটনায় মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ, এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১০

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১১

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১২

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৩

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৪

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৫

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৬

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৭

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

১৮

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৯

১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

২০
error: Content is protected !!