বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১২ জুলাই ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট: নীলফামারীর ডোমার উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ভ্যান দুমড়েমুচড়ে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন, যাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী সড়কের নদীয়াপাড়া এলাকার একবট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন— ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া গ্রামের ওলি বর্ম্মনের ছেলে ভ্যান চালক পরিমল বর্মন (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা বর্মন (৩০), প্রতিমার মেয়ে বিপাশা বর্মন (৮) ও ছেলে যাদব বর্মন (৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে এক বর্মনের পরিবারের সদস্যরা ব্যাটারিচালিত ভ্যানে করে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে একবট এলাকায় পৌঁছালে জলঢাকা থেকে ডোমারগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয় এবং সড়কের পাশে উল্টে যায়।

ট্রাকচাপায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক পরিমলসহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা আরও দুজন গুরুতর আহত হন।

ঘটনার পর পরই স্থানীয় জনতা, ডোমার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা হতাহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা হাবিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১০

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১১

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১২

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৪

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৫

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৬

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

১৭

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৮

১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

২০
error: Content is protected !!