বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে হেমায়েত বাহিনীর বিরুদ্ধে কর্মজীবী নারীকে ধর্ষণের চেষ্টাসহ বিস্তর অভিযোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।

অত্যাচারের শিকার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনারের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের মৃত শেখ আজিজুর রহমানের কন্যা নাজমিন সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন নাজমিন সুলতানার মেজো বোন শারমিন সুলতানা লাকী ও বোন জামাই জাহাঙ্গীর আলম।

লিখিত বক্তব্যে নাজমিন সুলতানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হেমায়েত এলাকায় একটি বাহিনী গড়ে তুলে এলাকার সাধারণ মানুষের ওপর অত্যাচার-নিরযাতন চালাচ্ছেন। অন্যের জমি ও মাছের ঘের দখল এবং চাঁদাবাজি করা তার নিত্যদিনের অভ্যাস।

তিনি বলেন, হেমায়েত আলী ইউনিয়ন পরিষদের সদস্য থাকাকালে অনিয়ম, স্বজনপ্রীতি ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে এলাকায় সমালোচিত ছিলেন।

গতবছর ৮ অক্টোবর তার মদদে শেখ ফয়েজ আলী ও শেখ মজিদসহ কয়েকজন ব্যক্তি তাদের বাড়ির সামনে জনসাধারণের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। পরবর্তীতে কালিগঞ্জ থানায় জিডি করা হয়। যার নং-১২৬৫।

সম্প্রতি সাবেক সেনা সদস্য নাসির উদ্দীনের পরিবারের ওপর হামলা, বাড়ি ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে কালিগঞ্জ থানায় হেমায়েত আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার নং-২৫, তারিখ ২৫/০৪/২০২৬ ।

ছোট বোনকে ধর্ষণচেষ্টা করা হয়েছে দাবি করে নাজমিন সুলতানা বলেন, ছোট বোন পরিবার কল্যাণ সহকারী তানিয়া সুলতানা চলতি বছরের পহেলা জানুয়ারি অফিস থেকে বাড়ি ফেরার পথে হেমায়েত আলী ও তার সাঙ্গপাঙ্গরা তাকে টেনে নিয়ে নির্জনস্থানে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা ছোট বোনকে ব্যাপক মারধর করে। এঘটনায় তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। যার নং ১৫, তারিখ ২০/০৫/২০২৬।

সংবাদ সম্মেলনে হেমায়েত আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা এসআই জহির রায়হানকে প্রত্যাহার করে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ প্রদান, সন্ত্রাসী হেমায়েত বাহিনীর হাত থেকে এলাকার সাধারণ মানুষের জানমাল ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৬ দফা দাবি পেশ করা হয়।

তবে এ বিষয়ে হেমায়েত আলী বলেন, চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে আমাকে দোষারোপ ও আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

১০

বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

১১

জমজ দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলো উপজেলা প্রশাসন

১২

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৩

‎উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ

১৪

কালিগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

১৫

কালিগঞ্জ থানায় ককটেল বিস্ফোরণে আহত শ্রমিককে ওসির আর্থিক সহায়তা

১৬

যে ফুটবলারের রেকর্ড ভাঙতে পারলেন না মেসি-রোনালদো

১৭

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল আবার নিলামে, দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা!

১৮

বৃক্ষরোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৯

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

২০
error: Content is protected !!