বাংলাদেশ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুলাই ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যে ফুটবলারের রেকর্ড ভাঙতে পারলেন না মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক: রেকর্ড ষষ্ঠ ফিফা বিশ্বকাপে গোল করে অনন্য এক ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসিও ৩৯ বছর বয়সে জালের দেখা পেয়ে নিজের জাত চিনিয়েছেন।

কিন্তু এত অর্জনের পরও ফুটবল বিশ্বের এই দুই মহাতারকার মনে একটা আক্ষেপ রয়েই গেছে। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক গোলদাতার মুকুটটি যে এখনও তাদের ধরাছোঁয়ার বাইরে! এই রেকর্ড ভাঙতে কি তবে ২০৩০ সালের বিশ্বকাপেও দেখা যাবে তাদের?
এবারের আসরে পর্তুগালের হয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে দলের ডেডলক ভাঙেন রোনালদো।

সেই সঙ্গে ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হিসেবে নিজের নাম লেখান তিনি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা এখনও সর্বকালের বয়স্ক গোলদাতার তালিকায় ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার পেছনেই রয়েছেন।

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেছিলেন রজার মিলা। তবে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে ৩৮ বছর বয়সে চারটি গোল করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

তার সেই জাদুকরী পারফরম্যান্সেই প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ক্যামেরুনের ‘অদম্য সিংহ’রা। গোল করার পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে তার সেই বিখ্যাত নাচ তো রীতিমতো ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছিল।
এর চার বছর পর, ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও গোল পান মিলা। রাশিয়ার বিপক্ষে আট গজ দূর থেকে বল জালে জড়ান তিনি। সেই বিখ্যাত কর্নার ফ্ল্যাগ ড্যান্সও ফিরে আসে। যদিও সে ম্যাচে ক্যামেরুন ৬-১ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, তবুও ৪২ বছর বয়সে গোল করে রেকর্ডটি নিজের করে নেন এই কিংবদন্তি।

তবে একটা জায়গায় রোনালদো বেশ তৃপ্তি পেতেই পারেন! এই তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে তিন থেকে চার নম্বরে নামিয়ে দিয়েছেন তিনি। এর আগে ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের দিন ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে গোল করে তালিকায় তিন নম্বরে উঠে এসেছিলেন মেসি।

এরপর অবশ্য দুজনেই নিজেদের ব্যক্তিগত রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন। স্পেনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার আগে, শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। অন্যদিকে, এবারের আসরে জর্ডান, কেপ ভার্দে এবং মিসরের বিপক্ষেও জালের দেখা পেয়েছেন মেসি। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।

এবারের বিশ্বকাপে বয়স্ক গোলদাতার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ইভান পেরিসিচ এবং অস্ট্রিয়ার মার্কো আরনাউতোভিচ। দুজনেরই বয়স বর্তমানে ৩৭ বছর। ৩ জুলাই পর্তুগালের বিপক্ষে পেরিসিচের গোলটি তাকে সর্বকালের তালিকায় সপ্তম স্থানে তুলে আনে। ফলে আলজেরিয়ার বিপক্ষে গোল করা আরনাউতোভিচ নেমে যান নবম স্থানে।

সব মিলিয়ে রজার মিলার শীর্ষস্থান আপাতত বেশ সুরক্ষিতই মনে হচ্ছে। তবে ২০৩০ বিশ্বকাপের আসর বসবে খোদ পর্তুগাল ও আর্জেন্টিনায়। নিজেদের ঘরের মাঠে খেলার টানে রোনালদো বা মেসি যদি আরও একটি বিশ্বকাপ খেলার রোমাঞ্চকর সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তবে হয়তো মিলার এই রেকর্ড ভাঙলেও ভাঙতে পারে!

এক নজরে বিশ্বকাপের ইতিহাসের শীর্ষ ১০ বয়স্ক গোলদাতা:
১. রজার মিলা – ক্যামেরুন বনাম রাশিয়া (২৮ জুন, ১৯৯৪) – ৪২ বছর, ৩৯ দিন
২. ক্রিশ্চিয়ানো রোনালদো – পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া (৩ জুলাই, ২০২৬) – ৪১ বছর, ১৪৭ দিন
৩. পেপে – পর্তুগাল বনাম সুইজারল্যান্ড (৬ ডিসেম্বর, ২০২২) – ৩৯ বছর, ২৮৩ দিন
৪. লিওনেল মেসি – আর্জেন্টিনা বনাম মিসর (৭ জুলাই, ২০২৬) – ৩৯ বছর, ১৩ দিন
৫. গুনার গ্রেন – সুইডেন বনাম জার্মানি (২৪ জুন, ১৯৫৮) – ৩৭ বছর, ২৩৬ দিন
৬. কুয়াউতেমক ব্লাঙ্কো – মেক্সিকো বনাম ফ্রান্স (১৭ জুন, ২০১০) – ৩৭ বছর, ১৫১ দিন
৭. ইভান পেরিসিচ – ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল (৩ জুলাই, ২০২৬) – ৩৭ বছর, ১৫০ দিন
৮. ফেলিপে ব্যালয় – পানামা বনাম ইংল্যান্ড (২৪ জুন, ২০১৮) – ৩৭ বছর, ১২০ দিন
৯. মার্কো আরনাউতোভিচ – অস্ট্রিয়া বনাম আলজেরিয়া (২৮ জুন, ২০২৬) – ৩৭ বছর, ৬৯ দিন
১০. অবদুলিও ভারেলা – উরুগুয়ে বনাম ইংল্যান্ড (২৬ জুন, ১৯৫৪) – ৩৬ বছর, ২৭৯ দিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ফুটবলারের রেকর্ড ভাঙতে পারলেন না মেসি-রোনালদো

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল আবার নিলামে, দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা!

বৃক্ষরোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে গাছের চারা বিতরণ

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

আফসানার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

দেবহাটায় ‘সমবায় মডেল গ্রাম’ প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কালিগঞ্জে ড্রেন সংস্কার, এলাকাবাসীর স্বস্তি

দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আশাশুনিতে ৪ জুয়াড়ি গ্রেফতার

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

১০

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের, বন্ধ ঘোষণা হরমুজ প্রণালি

১১

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৭

১২

৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

১৩

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন সাকিব

১৪

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

১৫

রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়নে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি

১৬

বিশ্বকাপ চলাকালে দিবালাকে নিয়ে বড় সুখবর

১৭

যে কারণে ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৮

সাতক্ষীরায় ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ, হাসপাতা‌লে ভর্তি

১৯

নতুন হত‌্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি শোন অ‌্যা‌রেস্ট

২০
error: Content is protected !!